প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৯ মে ২০২৩
Find us in facebook
সম্মিলিত মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ সম্মান দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধাদের ভাতা, ব্যাংক লোন, বীর নিবাস -এসব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। মৃত্যুর পর দেওয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা। যা একজন বীর মুক্তিযোদ্ধার জীবনে গৌরবের বিষয়।
সোমবার নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ সড়ক ফেডারেশনের সভাপতি, সম্মিলিত মুক্তিযোদ্ধা নীলফামারী জেলা আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল।
জয়বাংলা স্লোগান, এখন জাতীয় স্লোগান, জিয়াউর রহমান এ স্লোগান নিষিদ্ধ করেছিলেন উল্লেখ করে শাজাহান খান বলেন, শিগগিরই বিভাগে বিভাগে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ হবে। এরপর ঢাকায় জাতীয় সমাবেশ। ঐ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে থাকবেন।
তিনি বলেন, সব রাস্তাঘাট ও সেতু বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের নামে নামকরণ হবে, এ নিয়ে আমরা কাজ করছি।
শাজাহান খান বলেন, মার্কিন ভিসানীতি আওয়ামী লীগের জন্য উদ্বেগের কারণ নয়। বরং যারা নির্বাচনে অন্তরায়, সুষ্ঠু নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, এ ভিসানীতি তাদের জন্য ভয়ের।
তিনি বলেন, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ২০০৭ সালে মার্কিন ভিসার জন্য আবেদন করেছিলেন। তখন মার্কিন কর্তৃপক্ষ বলেছিল, তারেক রহমান একজন ভয়ঙ্কর মানুষ। তাকে আমেরিকার ভিসা দেওয়া হয়নি। ১৯৭৫ এ জাতির জনককে সপরিবারে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছিলেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধ্বংস করতে চেয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। আরো বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাহউদ্দিন বেগ, নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কান্তি কুন্ডু, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা এম আমিনুল হকসহ আরো অনেকে।
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


