• শুক্রবার   ০২ ডিসেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ১৭ ১৪২৯

  • || ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

সর্বশেষ:
গৌরবদীপ্ত বিজয়ের মাস শুরু দেশে করোনার টিকার ৪র্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রংপুর সিটি নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ নীলফামারীতে ইয়াবাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার টিসিবির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

১ আগস্ট থেকে সুপ্রিম কোর্টে ডিজিটাল হাজিরা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জুলাই ২০২২  

Find us in facebook

১ আগস্ট থেকে সুপ্রিম কোর্টে ডিজিটাল হাজিরা                 
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১ আগস্ট থেকে ডিজিটাল (বায়োমেট্রিক) পদ্ধতিতে হাজিরা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।
 
তিনি জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী চলতি বছরের ১ আগস্ট থেকে কর্মস্থলে আসা এবং যাওয়ার সময় ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিবেন।

এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল (বায়োমেট্রিক) পদ্ধতিতে হাজিরা কার্যকর করার জন্য আগামী ১৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত আপিল বিভাগের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীকে আঙুলের ছাপ নেয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here