পদ্মা সেতু ষড়যন্ত্রে জড়িতদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৮ জুন ২০২২
Find us in facebook
পদ্মা বহুমুখী সেতু ষড়যন্ত্রে জড়িতদের খুঁজে বের করতে ৩০ দিনের মধ্যে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৮ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
এর আগে গত রোববার (২৬ জুন) পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি পদ্মা সেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং দোষীদের কেন বিচারের মুখোমুখি করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র, আইন ও যোগাযোগ সচিব এবং দুদকের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়।
- ডা. এস এ মালেকের মৃত্যুতে বেরোবি শিক্ষক সমিতির শোক ও শ্রদ্ধা
- বাংলাদেশের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিল জাতিসংঘের প্রতিনিধি
- এলএনজি সরবরাহে আগ্রহী ইতালি
- বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ফল ব্যবসায়ীর নিহত
- কুকুরের সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের
- নীলফামারীতে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত
- মোটরসাইকেল চুরি, কাউন্সিলর আটক
- তিন ইটভাটায় অভিযান, জরিমানা
- রসিক নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ২২ কাউন্সিলর প্রার্থী
- ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান: পরিকল্পনা প্রতিমন্ত্রী
- ভারতের বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- কমনওয়েলথে বঙ্গবন্ধু গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান
- পুলিশ সদস্যদের প্রতি শুদ্ধাচার চর্চার আহ্বান আইজিপির
- বিমানের নতুন এমডি শফিউল আজিম
- ২০২৪ সালের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন: প্রধানমন্ত্রী
- ডা. এস এ মালেকের মৃত্যুতে বেরোবি উপাচার্যের শোক
- রংপুরের কিশোর শহীদ শংকুর স্মৃতিস্তম্ভ চান মা
- `বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান বা উন্মুক্ত স্থানেই সভা করতে হবে`
- শেখ হাসিনা পূর্ব পৃথিবীর সূর্য: ওবায়দুল কাদের
- দিনাজপুরে বাসে মোটরসাইকেলের ধাক্কা, নারীসহ নিহত ২
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে একজনের মৃত্যু, শনাক্ত ৩২
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
- বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের সানজিদা
- কক্সবাজারে ২৯ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সমুদ্রকে নিরাপদ রাখতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না: হুইপ স্বপন
- প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া
- যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে অগ্রাধিকার চায় বাংলাদেশ
- নয়াপল্টনে বিএনপি সমাবেশ করলে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা
- `প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়াক্ষেত্রে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে`
- রংপুরে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- কুকুরের সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- খুলনায় হচ্ছে ছয় লেনের বাইপাস সড়ক


