দুর্নীতি আত্মসাৎ ও পাচারে আদালতের জিরো টলারেন্স
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ জুন ২০২২
Find us in facebook
অর্থ আত্মসাৎ ও অর্থপাচারকে গুরুতর অপরাধ (সিরিয়াস অফেন্স) এবং একে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দেশের উচ্চ আদালত। আদালত বলেছেন, বর্তমান সময়ে দুর্নীতি ও অর্থপাচার খুনের চেয়ে ভয়াবহ অপরাধ। হত্যা একটি পরিবারকে ধ্বংস করে মাত্র, কিন্তু অর্থপাচার বা দুর্নীতি দেশ ও সমাজকে ধ্বংস করে। সম্প্রতি পি কে হালদারের বিরুদ্ধে করা মামলাগুলোর অগ্রগতির তথ্য জানতে চেয়ে হাইকোর্টের একটি বেঞ্চ মন্তব্য করেন, ‘পৃথিবীর কোনো দেশে গিয়েও অর্থ পাচারকারীরা শান্তি পাবে না। অর্থ পাচারকারীর বিষয়ে কোনো ছাড় নেই।’ এ ছাড়া সম্প্রতি অর্থ আত্মসাতের মামলায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টি জামিন নিতে এলে আদালত তাদের জামিন না দিয়ে পুলিশের হাতে তুলে দেন। আদালত এসব মন্তব্য এবং আদেশের মাধ্যমে দুর্নীতি, অর্থপাচার এবং অর্থ আত্মসাতের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিচ্ছেন বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, আদালত এখন দুর্নীতি, অর্থ আত্মসাত ও অর্থপাচারের বিষয়ে কঠোর।
পি কে হালদার:
দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) দেশে ফিরিয়ে আনার বিষয়ে জারি করা রুলের শুনানির জন্য আগামী ১২ জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট। গত ১৭ মে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে আদালত পি কে হালদারের বিরুদ্ধে করা মামলাগুলোর অগ্রগতির তথ্য জানাতে দুদককে নির্দেশ দিয়েছেন। এ দিন আদালত বলেন, আমরা আদেশ দিলে পৃথিবীর কোনো দেশে গিয়েও অর্থপাচারকারীরা শান্তি পাবে না। আদালত বলেন, আমাদের আদেশের কারণেই আজ পি কে হালদার সারা বিশ্বের মানুষের কাছে অর্থপাচারের অভিযোগে ভিন্নভাবে আলোচিত। এটা ভাবার সুযোগ নেই যে, অন্য দেশে গেলে আমরা তার বিরুদ্ধে আদেশ দিতে পারব না। আমাদের শুধু অর্থপাচারকারীর অবস্থানটা চিহ্নিত করে দিলেই আমরা তার বিরুদ্ধে আদেশ দিতে পারি। দেশের অর্থপাচারকারীর বিষয়ে কোনো ছাড় নেই।
নর্থসাউথের ৪ ট্রাস্টি:
বিশ্ববিদ্যালয়ের নামে জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে আত্মসাতের অভিযোগের মামলায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টির আগাম জামিন আবেদন খারিজ করে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন হাইকোর্ট। গত ২২ মে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। ওই দিন ট্রাস্টি বোর্ডের চার সদস্যের জামিন আবেদনের শুনানিকালে আদালত বলেছিলেন, বর্তমান সময়ে দুর্নীতি ও অর্থপাচার খুনের চেয়ে ভয়াবহ অপরাধ। হত্যা একটি পরিবারকে ধ্বংস করে মাত্র কিন্তু অর্থপাচার বা দুর্নীতি দেশ ও সমাজকে ধ্বংস করে।
সম্রাটের জামিন বাতিল:
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেন হাইকোর্ট। একই সাথে তাকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। গত ১৮ মে হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। আদালত এ সময় সম্রাটকে জামিন দেয়া ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারককে সতর্ক করেন।
হাজী সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল:
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গত বছরের ৯ মার্চ আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১০ বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। হাইকোর্টের রায় অনুযায়ী আত্মসমর্পণের পর জামিনের আবেদন জানান হাজী সেলিম। আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক।
অর্থপাচার গুরুতর অপরাধ:
অর্থপাচার গুরুতর অপরাধ (সিরিয়াস অফেন্স), অর্থপাচারকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। ক্যাসিনোকাণ্ডের ঘটনায় ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারের জামিন বিষয়ে শুনানিকালে গত বছরের ২৩ ডিসেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এমন মন্তব্য করেন। একই সাথে ‘এ ধরনের অপরাধ বেড়েই চলেছে’ বলেও মন্তব্য করেছেন আদালত। চার মামলায় গ্রেফতার ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের তৎকালীন সেক্রেটারি জয় গোপাল সরকারকে হাইকোর্টের দেয়া জামিন বাতিলের আদেশ দেন আপিল বিভাগ। একই সাথে মামলাগুলো এক বছরের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেন আদালত। এ বিষয়ে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেছিলেন, অর্থপাচার মামলা নিয়ে আপিল বিভাগ একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আদালত বলেছেন, বর্তমান অবস্থায় অর্থপাচার একটি বিশেষ ধরনের অপরাধ। এ অপরাধে দায়ের করা মামলা হালকাভাবে নেয়ার স্কোপ নেই।
ডেসটিনির ৪৬ জনের কারাদণ্ড : অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে ১২ বছর এবং কোম্পানির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদকে চার বছরের কারাদণ্ড দেন আদালত। ডেসটিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির প্রায় এক হাজার ৮৬১ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের এ মামলায় ৪৬ আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি সব আসামিকে দুই হাজার ৩০০ কোটি টাকা জরিমানা অর্থদণ্ড দেন আদালত। গত ১২ মে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে রফিকুল আমীনকে ১২ বছরের কারাদণ্ডের পাশাপাশি ২০০ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ড ও এক কোটি ৫০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আর ডেসটিনির প্রেসিডেন্ট হারুন-অর-রশীদকে চার বছরের কারাদণ্ডের পাশাপাশি তিন কোটি ৫০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। বাকি আসামিদের পাঁচ থেকে ৯ বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেয়া হয়।
- ‘চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী প্রযুক্তি সম্পর্কে জানতে হবে’
- নারীর ক্ষমতায়নে সবচেয়ে বেশি অবদান শেখ হাসিনার: চসিক মেয়র
- প্রতিনিয়তই মূল্যস্ফীতি কমে যাচ্ছে: পরিকল্পনামন্ত্রী
- ভোক্তা পর্যায়ে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা পেল সরকার
- গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনের তারিখ আগামী সপ্তাহে: সিইসি
- নীলফামারী জেলা পুলিশের ‘নো হেলমেট- নো ফুয়েল’ কার্যক্রম শুরু
- ঠাকুরগাঁওয়ে ৭শ খেঁজুর গাছ থেকে দিনে ১ হাজার লিটার রস সংগ্রহ
- হাবিপ্রবিতে "মুজিব কন্ঠে মুক্তি" বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ
- `মূল্যস্ফীতি লাঠি নিয়ে নয়, উৎপাদন বাড়িয়ে কমাতে হবে`
- দিনাজপুরের রাম সাগর জাতীয় উদ্যান ঘিরে সম্ভাবনা
- পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
- জলঢাকায় ইয়াবাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার
- বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক অপশক্তির কাছে হার মানবে না:পাটমন্ত্রী
- গোবিন্দগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ৪৬ বছরের কারাদণ্ড
- কুড়িগ্রামে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলায় স্বামী গ্রেফতার
- চরিত্রে শুদ্ধতা না থাকলে উন্নয়ন সম্ভব না: মন্ত্রিপরিষদ সচিব
- সারাদেশে ১৫ দিন চলবে পুলিশের বিশেষ অভিযান
- পাকিস্তানি সৈন্য অপসারণই সমস্যার শ্রেষ্ঠ সমাধান: ইন্দিরা গান্ধী
- দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণ এখন মোংলা বন্দর
- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান চূড়ান্ত
- ৬ হাজার কৃষক পাচ্ছেন সার-বীজ
- ভোক্তা পর্যায়ে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা পেল সরকার
- একজন সুস্থ ব্যক্তির দিনে কত লিটার পানি খাওয়া উচিত?
- গুয়াতেমালাকে ভিসা মওকুফ চুক্তির সম্ভাবনা খোঁজার প্রস্তাব
- কর্নেল শওকত অমর হয়ে থাকবেন: স্পিকার ড. শিরীন শারমিন
- নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৭ হাজার ৬৩ কোটি টাকা
- ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে: শেখ সেলিম
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত ১২, মৃত্যু নেই
- সরকারকে কঠোর হতে বাধ্য করবেন না: বিএনপিকে তথ্যমন্ত্রী
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে


