কারাগারে বায়োমেট্রিক ব্যবস্থার অগ্রগতি জানতে চেয়েছে হাইকোর্ট
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১
Find us in facebook
কয়েদি শনাক্তে আঙুলের ছাপ, হাতের তালুর ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবি যুক্ত করে দেশের কারাগারগুলোতে বায়োমেট্রিক ডেটা ব্যবস্থাপনা চালুর অগ্রগতি জানতে চেয়েছে হাইকোর্ট। কারা মহাপরিদর্শক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে আগামী ১২ জানুয়ারির মধ্যে এ প্রতিবেদন দিতে বলা হয়।
রুল শুনানিতে বায়োমেট্রিক ডেটা ব্যবস্থাপনা চালু সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনের পর গতকাল রোববার এ আদেশ দেয় বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাই কোর্ট বেঞ্চ।
আদালতে রুলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যটর্নি জেনারেল সারওয়ার হোসেন।
শিশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি রিপোর্ট দাখিল করে সরকার বলেছে, তারা এ ব্যপারে কাজ করছে। তখন আদালত আগামী ১২ জানুয়ারির মধ্যে এ বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন।”
ডেপুটি অ্যটর্নি জেনারেল বলেন, আদালত একটা রুল জারি করেছিলেন। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ও কারা মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছিল। এর মধ্যে অনেকগুলো তারিখ গেছে। বিবাদিদের কেউই রুলের জবাব দেননি। সর্বশেষ চলতি মাসের প্রথম দিকে আদালত উষ্মা প্রকাশ করে বলেছিলেন, যদি বিবাদিরা রুলের জবাব না দেয় তাহলে আমরা আদেশ দিতে বাধ্য হব।
“এরপর আমি অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে বিবাদিদের সাথে যোগাযোগ করে কথা বলি। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ও কারা মহাপরিদর্শকের পক্ষ থেকে যাবতীয় নথিপত্র দিয়ে জবাব দিলেন। আর আইন সচিব বললেন, এটা (বায়োমেট্রিক ডেটা ব্যবস্থাপনা চালু) উনার দপ্তরের কাজ না। এরপর আদালত আইন সচিবকে রুল থেকে অব্যাহতি দিয়েছেন। ”
কারাগারে বন্দিদের ডেটাবেইজ তৈরির বিষয়ে করা কর্তৃপক্ষের পক্ষ থেকে গত ৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একটি চিঠি দেয়। আদালতের রুলের জবাবে সে চিঠিটও যুক্ত করা হয়েছে।
সে চিঠিতে বলা হয়, ২০১৯ সালের ১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও কারা অধিদপ্তরের মধ্যে সভায় প্রিজন ইনমেট ডেটাবেইজ সিস্টেম (পিআইডিএস) চালুর সিদ্ধান্ত হয়।
সে সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ন্যাশনাল টেলিকিমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ও কারা অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
ইতিমধ্যে এনটিএমসিতে পিআইডিএসর সার্ভার সংশ্লিষ্ট হার্ডওয়্যার ও সফটওয়্যার স্থাপন করা হয়েছে। পিআইডিএস প্রকল্পের প্রথম পর্যায়ে পাইলট প্রজেক্ট হিসেবে কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগারে কার্যক্রম শুরু হবে। প্রকল্পের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য জেল কর্তৃপক্ষের প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা এবং মূল্যবান মতামত প্রয়োজন। এ লক্ষে্য জেল কর্তৃপক্ষের পক্ষে থেকে একটি সমন্বয়কারী দল গঠন করে এনটিএমসিকে অতিসত্ত্বর অবহিত করার জন্য অনুরোধ হরা হল।
ওই চিঠিতে কারা অধিদপ্তরের সদর দপ্তর ও জেলাসমূহের সাথে এনটিএমসির নেটওয়ার্ক সংযোগ স্থাপনের জন্য বিডিকম লিমিটেডকে কার্যাদেশ দেওয়ার কথাওেউল্লেখ করা হয়েছে।
আইন কর্মকর্তা বলেন, জেলখানার কয়েদিদের বায়োমেট্রিক বা ইলেক্ট্রনিক ডেটাবেইজ তৈরি যতেষ্ট কাজ ইতিমধ্যে হয়েছে এবং কাজ চলমান। এ জবাবে আদালত সন্তুষ্ট। কিন্তু আদালত বিষয়টা মনিটরিং করবে। নির্দিষ্ট সময় পর পর আদালত এর অগ্রগতি জানতে চাইবে।
চট্টগ্রামে এক হত্যা মামলায় যাবজ্জীবন সাজায় দণ্ডিত কুলসুম আক্তার ওরফে কুলসুমীর পরিবর্তে মিনু আক্তার নামের এক বিধবার প্রায় তিনবছর সাজা খাটার মামলার শুনানিতে গত ২৮ জুন হাই কোর্ট রুল দেয়।
কয়েদি শনাক্তে অঙুলের ছাপ, হাতের তালুর ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবি যুক্ত করে দেশের কারাগারগুলোতে বায়োমেট্রিক ডেটা ব্যবস্থাপনা চালু করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।
দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, আইন মন্ত্রণালয়ের লেজেসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব ও কারা মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়।
সে রুল শুনানিতেই অগ্রগতি প্রতিবেদন চাইল হাই কোর্ট।
এদিকে আড়াই মাস আগে আরেকটি মামলার রায়ে হাই কোর্ট আসমি সনাক্তে বায়োমেট্রিক ডেটাবেইজ চালুর তাগিদ দিয়েছে।
গত ৯ সেপেটম্বর রুল নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ পর্যবেক্ষণসহ এ রায় দেয়।
ওই রায়ে পর্যবেক্ষণে বলা হয়, গ্রেপ্তারের পর আসামির সম্পূর্ণ মুখের ছবি ধারণ করতে হবে। শনাক্তকরণ পদ্ধতিতে বিদ্যমান শনাক্তকরণ ফরমে আসামির সম্পূর্ণ মুখের ছবি যুক্ত করার বিধান প্রবর্তন করতে হবে এবং তা কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে সংরক্ষণ করতে হবে।
দেশের সব কারাগারে আঙুলের ছাপ (ফিংগার প্রিন্ট), হাতের তালুর ছাপ (পাম প্রিন্ট) ও চোখের মণি (আইরিশ) স্ক্যানিং ব্যবস্থাযুক্ত বায়োমেট্রিক ডেটা ব্যবস্থাপনা চালু করতে হবে।
- কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ী গাইবান্ধা
- বাংলাদেশের কূটনৈতিক প্রভাব বাড়ছে বিশ্বমঞ্চে
- কুড়িগ্রামে মাটির ঝুড়ি মাথায় নিয়ে সংস্কারকাজে নতুন চেয়ারম্যান
- কুড়িগ্রামে ১১ কেজি গাঁজাসহ আটক ১
- জ্বরে আক্রান্ত নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে শ্বশুর!
- বিরামপুরে কাঁচের জারে মিলল দেড় কোটি টাকার কোবরা সাপের বিষ
- ইঁদুর নিধন করে চার বছরে ১১৭ কোটি টাকার অতিরিক্ত ফসল উৎপাদন
- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন সাংবাদিক লিটু
- আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়: হানিফ
- উলিপুরে ফেলে যাওয়া মাঙ্কি টুপিতে ধরা পড়ল চোর চক্র
- বদরগঞ্জে ২৩ বছর পর কোটি টাকার পৈতৃক সম্পত্তি উদ্ধার
- ডিমলায় ট্রাক চাপায় নিহত ১
- ৩ মাস ধরে মুরাদের মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল: হাছান মাহমুদ
- তেঁতুলিয়ায় বাড়ি ফেরার পথে ট্রাক কেড়ে নিল শিক্ষকের জীবন
- কুমিল্লাকে মেঘনা ও ফরিদপুরকে পদ্মা নামে বিভাগে প্রধানমন্ত্রীর মত
- মিঠাপুকুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত
- তৃতীয় ধাপের নির্বাচনে কালীগঞ্জে জাপা প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত
- ২০২৫ সাল থেকে নতুন শিক্ষাক্রমে পড়বে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
- গার্মেন্টস শিল্পে বাংলাদেশের সাফল্যে অভিভূত আন্তর্জাতিক বিশ্ব
- পাঁচ বিভাগে পাঁচ বার্ন ইউনিট স্থাপনসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন
- দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই: হাইকোর্ট
- বিশ্বের কাছে ভারত-বাংলাদেশ সম্পর্ক মডেল সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- শিগগিরই দেশে করোনা টিকা উৎপাদন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ১৫ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখতে সুইজারল্যান্ডের আশ্বাস
- ওমিক্রন: দেশে ফের লকডাউন হবে কিনা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- যাদের জন্য আমলকী মারাত্মক ক্ষতিকর
- গুগল ফটোজে এলো লকড ফোল্ডার সুবিধা
- বিএনপিতে নেতৃত্বের ব্যর্থতা
- বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিট পাচ্ছে ৫ মেডিকেল হাসপাতাল
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব



