দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১১ জুন ২০২৪
Find us in facebook
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদান শেষে সন্ধ্যায় নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন।
সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশন থেকে রওনা দেয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) জয়দীপ মজুমদার, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি যান শেখ হাসিনা।
রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি একান্তে বৈঠক করেন।
বৈঠকে শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার ভারতীয় সমকক্ষকে অভিনন্দন জানান এবং তাকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে দুই নেতা বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আগামী দিনগুলোতে আরো দৃঢ় করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এদিন টানা তৃতীয়বারের মত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার সদস্যরা।
শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিশেলস-এর শীর্ষ নেতারাও মোদির শপথ-গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ পরে একই সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় যোগ দেন।
এছাড়া, শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সোমবার সকালে তার আবাসস্থলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
পরে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এবং এর প্রাক্তন বিদেশ মন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।
এর আগে রোববার সকালে শেখ হাসিনা বিজেপির সিনিয়র নেতা এল কে আদভানির সঙ্গে তার নয়াদিল্লির বাসভবনে দেখা করেন এবং কুশল বিনিময় করেন।
পরে বিকেলে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে কথোপকথনের সময় তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তার বাংলাদেশের প্রতিপক্ষকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণ করেন।
মোদির বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রাটিক এলায়েন্স ২৯৩টি আসন নিয়ে সাধারণ নির্বাচনে জিতেছে এবং ভারতের বিরোধী দল ২৩৪টি আসন পেয়েছে।
- ভূরুঙ্গামারীতে বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি
- গাইবান্ধায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- তিস্তাপাড়ের ২ হাজার পরিবার পানিবন্দি
- নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু
- অতিরিক্ত মাংস খেলে যেসব সমস্যা হতে পারে
- পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- দ্রুতগতিতে আসা অটোভ্যান কাড়ল শিশুর প্রাণ
- রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
- খেলতে গিয়ে পানিতে ডুবলো ৩ শিশু, অতঃপর...
- খালাতো বোনের সঙ্গে প্রেম: ডেকে নিয়ে বন্ধুর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন
- স্বপ্নে আদেশ: ঢাকঢোল পিটিয়ে দুই গাছের বিয়ে
- কোরবানির মৌসুমে অতিরিক্ত মাংস খাওয়া এড়ানোর উপায়
- সুপার এইটে নামার আগে বড় দুঃসংবাদ পেলেন সাকিব
- প্রোফাইল থেকে একের পর এক অশ্লীল পোস্ট, যা বললেন জাহ্নবী
- তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
- প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ
- ঈদের তৃতীয় দিন কোন সময় সময় পর্যন্ত কোরবানি করা যাবে?
- মোদির পতন নিয়ে যে নতুন তথ্য দিলেন রাহুল
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- সবচেয়ে বেশি কোরবানি হয়েছে ঢাকায়, কম ময়মনসিংহে
- ঈদের দিনও বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি: ওবায়দুল কাদের
- বঙ্গবন্ধু সেতু: আট দিনে টোল আদায় প্রায় ২৪ কোটি
- ‘চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অতীতের চেয়ে বেশি পরিবেশবান্ধব’
- দুপুরের মধ্যে ধেয়ে আসছে ঝড়, নদীবন্দরে সতর্কতা
- নতুন সময়সূচিতে আজ খুলেছে অফিস
- আরো ৩ মৃত্যু, ফিরতি হজ ফ্লাইট কাল
- প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন ২১ জুন
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ‘আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়’



