অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩
Find us in facebook
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তার সরকারের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৈনন্দিন কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করার সময় এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও অহিংস নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বিশেষে রাজনৈতিক সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করতে হবে। ইনশাআল্লাহ, সবকিছু ঠিকঠাক থাকলে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব।’
এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন।
তিনি বলেন, নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নিরঙ্কুশ কর্তৃত্ব দেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসি একটি আইনের আওতায় গঠিত এবং প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন না। এমনকি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারদের অপসারণ করতে পারেন না। কোনো সরকারি কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে ইসি তাকে সাময়িক বরখাস্ত বা শাস্তি দিতে পারে।
তিনি বলেন, ভোট কারচুপি হলে ইসি কোনো ভোটকেন্দ্রের ভোট বাতিলও করতে পারে।
বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের বিষয়ে মোমেন বলেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের অত্যন্ত উষ্ণ সম্পর্ক রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্পর্ককে আরও জোরদার ও মজবুত করতে চান।
একজন বন্ধু অন্য বন্ধুকে পরামর্শ দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, আমরা তাদের অনেকগুলো পরামর্শ গ্রহণ করেছি। যদি পরামর্শটি বাস্তবসম্মত হয় তবে আমরা অবশ্যই সেটি গ্রহণ করব।
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সম্পর্কে মোমেন বলেন, যারা নির্বাচন বানচাল করবে তাদের জন্যই যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এটা আমাদের জন্য ভালো কারণ আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। আমরা চাই এখানে কেউ যেন ভোট বিঘ্নিত করতে না পারে এবং সহিংসতা করতে না পারে। সুতরাং, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে কাজ করছে। আমরা বিষয়টি নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করছি।
- সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি
- ইংল্যান্ড-স্পেন, পরিসংখ্যানে এগিয়ে যারা
- দুর্ঘটনায় হাড় ভেঙে গেছে উর্বশীর
- রেডিও-টিভির আজানের জবাব দেওয়ার বিধান
- দিনাজপুরের ব্যানানা আম দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপে
- ওসি সেজে ফোন, প্রতারক চক্রের ফাঁদে প্রধান শিক্ষক
- লালমনিরহাটে আগুনে ঘরসহ তিনটি গরু পুড়ে ছাই
- নীলফামারীতে আস সুন্নাহর সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ
- রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ কর্তৃক বন্যার্তদের মাঝে বীজ বিতরণ
- নীলফামারীতে জনসংখ্যা দিবস পালিত
- কুড়িগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার
- যেসব নিয়ম মানলে ডায়াবেটিস থেকে দ্রুত মুক্তি মিলবে
- ‘চা নিয়ে অবৈধ ব্যবসা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’
- ইজিবাইকে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল নানি-নাতনির
- টাইপিস্ট থেকে পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর, যা জানাল গ্রামবাসী
- অনিদ্রায় ভুগলে সঙ্গীর পাশে গিয়ে ঘুমান, আছে নানা উপকার
- কোটা নিয়ে আংশিক রায় প্রকাশ, যা বললেন হাইকোর্ট
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো অর্ধশতাধিক নিহত
- বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে চীন: পররাষ্ট্রমন্ত্রী
- জনদুর্ভোগ তৈরি থেকে বিরত থাকুন: তথ্য প্রতিমন্ত্রী
- বাংলাদেশে আরো বিনিয়োগ করতে চায় চীন: শি জিনপিং
- দেশের মানুষ চিকিৎসা নিতে বিদেশে যায় কেন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: শিল্পমন্ত্রী
- ১৭৩ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার বিজিবির
- দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
- উদ্যোক্তা তৈরিতে জয়িতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্পিকার
- রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত
- টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবার পরিকল্পনা গুরুত্বপূর্ণ
- ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- হাঁড়িভাঙা আম সংরক্ষণে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে রংপুরে
- রাসেলস ভাইপার নিয়ে ‘আতঙ্ক’ নয়, প্রয়োজন সতর্কতা
- ঈদের নামাজে শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া
- কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- টানা ৭ দিন বন্ধের ফাঁদে বাংলাবান্ধা স্থলবন্দর
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- শিক্ষার্থীদের আচরণে বেরোবিতে বেড়েছে পাখির বিচরণ
- রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
- কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- রংপুরে ইউসেপের আবাসিক ভবনে আগুন
- ভালো শুরুর পর তামিমের বিদায়
- ২০৪১ সালের আগেই স্মার্ট হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- ডিমলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১১
- পীরগঞ্জে নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার



