বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সহায়তার পরিমাণ বাড়াল সরকার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩
Find us in facebook
বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অনুদানের পরিমাণ ও সহায়তার আওতা বাড়াল সরকার। সংশোধিত বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারি হাট-বাজারের ইজারালব্ধ আয়ের ৪ শতাংশ অর্থ ব্যয় নীতিমালা, ২০২২ থেকে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংশোধিত নীতিমালাটি জারি করেছে।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য সরকারি সহায়তার পরিমাণ ১ লাখ টাকা বেড়েছে। বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার পরিমাণ বছরে ২ লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে অর্থ ব্যয়ের খাতের আওতা বাড়ানো হয়েছে। আগে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এ ২ খাতে অর্থ বরাদ্দের সুযোগ ছিল। নীতিমালা সংশোধন করে মুক্তিযোদ্ধা সংসদ সংশ্লিষ্ট বিবিধ কার্যক্রম যুক্ত করা হয়েছে।
এখন হাট-বাজারের ইজারার আয়ের অর্থ থেকে মুক্তিযোদ্ধা সংসদ সংশ্লিষ্ট বিবিধ কার্যক্রমে অর্থ বরাদ্দ দেওয়া যাবে। তবে এ বিষয়ে বলা হয়েছে, উল্লেখিত কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয়তার নিরিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর অনুমোদনে এ খাতে অর্থ বরাদ্দ দেওয়া যাবে।
নীতিমালা সংশোধন করে বলা হয়েছে, বিশেষায়িত হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের জটিল রোগের চিকিৎসা বা মুমূর্ষ রোগীর জরুরি অপারেশন ও চিকিৎসার ক্ষেত্রে ৭৫ হাজার টাকার অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে বিশেষায়িত হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বীর মুক্তিযোদ্ধার চিকিৎসা বাবদ বছরে সর্বমোট সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবে।
তবে শর্ত থাকে যে, চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে এ সংশ্লিষ্ট ব্যয় বিবরণী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
আগে এ ক্ষেত্রে ৭৫ হাজার টাকার বেশি অর্থের প্রয়োজন হলে হাসপাতাল কর্তৃপক্ষের সুপারিশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ব্যয় করা যেত। সংশোধিত নীতিমালায় আরো বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা মঞ্জুরির ক্ষেত্রে চিকিৎসা সেবার মান ও ব্যয় যাচাইয়ের উদ্দেশ্যে প্রয়োজনীয় সংখ্যক কমিটি গঠন করা যাবে।
কমিটির সদস্যদের সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট হাসপাতালের অনুকূলে বরাদ্দ করা অর্থ থেকে পরিপত্র দিয়ে নির্ধারিত হারে সম্মানি দেওয়া যাবে।
এছাড়া নীতিমালায় বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় বিশেষায়িত হাসপাতালের তালিকায় জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতাল এবং গবেষণা ইনস্টিটিউট, মিরপুর, ঢাকার পরিবর্তে ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, মিরপুর-২, ঢাকা’ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের ২০১১ সালের ২১ সেপ্টেম্বর সরকারি হাট-বাজারের ব্যবস্থাপনা ইজারা পদ্ধতি ও এ থেকে প্রাপ্ত আয় বণ্টন সম্পর্কিত নীতিমালা এবং একই বিভাগের ২০১২ সালের ৭ মে’র পরিপত্র অনুযায়ী দেশের সরকারি হাট-বাজারের ইজারালব্ধ আয়ের ৪ শতাংশ অর্থ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয়ের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ব্যাংক হিসাবে জমা করার সরকারি নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে এ নীতিমালাটি করা হয়।
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


