বাংলাদেশ থেকে আরো দক্ষ কর্মী নেবে সৌদি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩
Find us in facebook
বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছেন বেশ কিছু দক্ষ কর্মী। এরই মধ্যে এ ব্যাপারে কাজও শুরু হয়েছে। সৌদির পাশাপাশি অন্যান্য দেশের চাহিদা মেটানোর জন্য দক্ষ কর্মী তৈরি করা হচ্ছে।
বাংলাদেশ জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।
সৌদি আরব ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে কর্মী নিয়োগ ও দক্ষতা যাচাইকরণ কর্মসূচি চালু করেছে, যার লক্ষ্য সৌদি শ্রমবাজারে কর্মীদের পেশাগত যোগ্যতাকে এগিয়ে নেয়া।
প্রাথমিকভাবে পাঁচটি পেশাকে গুরুত্ব দিয়ে সৌদি আরব কর্মসূচিটি হাতে নিয়েছে। সেগুলো হলো- প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, স্বয়ংচালিত ইলেকট্রিশিয়ান এবং এয়ার কন্ডিশনার টেকনিশিয়ান। এছাড়া নির্মাণ শ্রমিক, টাইলস মিস্ত্রী, গাড়ী মেকানিক এবং মৌলিক গাড়ী রক্ষণাবেক্ষণ কর্মীদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা চলছে।
বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার পাশা বলেন, আমরা সৌদি আরব এবং অন্যান্য চাকরির বাজারের চাহিদা মেটাতে আরো দক্ষ কর্মী বাহিনী তৈরি করছি। বর্তমানে প্রায় ১৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্ভাব্য অভিবাসী কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে এবং সারাদেশে তৃণমূল পর্যায়ে আরো কেন্দ্র স্থাপনের কাজ চলছে।
এদিকে ঢাকায় নিযুক্ত সৌদি দূতাবাস বলেছে, পেশাগত পরীক্ষা কার্যক্রমের লক্ষ্য মূলত কর্মদক্ষতা বাড়ানো এবং কর্মশক্তির উৎপাদনশীলতা নিশ্চিত করা। বিনামূল্যের এই উদ্যোগের লক্ষ্য ‘দক্ষ বাংলাদেশি কর্মশক্তির জন্য আরো ভালো কাজের সুযোগ’ তৈরি এবং উপসাগরীয় দেশগুলোতে ‘বৃহত্তর বাজারের অংশীদারত্ব’ গ্রহণে তাদের প্রতিযোগিতা করার সুযোগ দেয়া।
বিবৃতিতে বলা হয়, প্রশিক্ষিত কর্মীরা বিদেশে কাজ করুক অথবা ফিরে আসুক না কেন, এই প্রশিক্ষণ বাংলাদেশিদের ওপর এক ধরনের বিনিয়োগ।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, নতুন দক্ষতা যাচাইকরণ কর্মসূচির সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের কিছুটা সময় লাগতে পারে। তবে দীর্ঘমেয়াদে এটা আরো ভালো ফলাফল আনবে।
তিনি আরো বলেন, এটা চমৎকার এবং ইতিবাচক পদক্ষেপ। আমি মনে করি সৌদি আরব দক্ষ কর্মী তৈরির জন্য বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। কারণ আসন্ন মেগা প্রকল্পগুলোর জন্য সৌদি আরবের বিপুলসংখ্যক শ্রমিকের প্রয়োজন হবে। এটা উভয় দেশের জন্য পারস্পরিক সুযোগ-সুবিধা তৈরি করবে।
২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্সের শীর্ষ উৎস সৌদি আরব। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত গত জুলাইয়ের প্রতিবেদন বলছে, অভিবাসী কর্মীরা এক মাসে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন দেশে।
- জুনাইদ আহমেদ পলক আটক হয়েছেন
- ভুলবেন না ‘অহংকার পতনের মূল’
- ছাত্র আন্দোলনে আটকদের মুক্তি দেওয়া শুরু
- জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


