সরকার মোবাইল ডেটার দাম নির্ধারণ করে দেবে: টেলিযোগাযোগমন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩
Find us in facebook
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মোবাইল অপারেটরগুলো ডেটার ব্যান্ডউইথ কিনে তা জিবি হিসেবে বিক্রি করছে। এখানে একটি অসমতা রয়েছে। এ কারণে সরকার মোবাইলের কলরেট যেমন নির্ধারণ করে দিয়েছে, তেমনি ডেটার দামও নির্ধারণ করে দেবে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।
টেলিযোগাযোগমন্ত্রী বলেন, মোবাইলের প্যাকেজ-সংক্রান্ত এ নির্দেশিকা ঠিক করার সময়ই ডেটার মূল্য বেঁধে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল। এখন নতুন নির্দেশিকা নিয়ে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া কী হয়, তা আগে দেখবো। এটা দেখেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
তিনি আরো বলেন, ডেটার সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেওয়া নিয়ে আমরা কাজ করছি। এটা নিয়ে মোবাইল অপারেটরগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। দাম এখনই নির্ধারণ করা হবে না।
এ সময় উপস্থিত ছিলেন- বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, মোবাইল অপারেটরগুলোর সংগঠন অ্যামটবের মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ জুলফিকার, গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস, রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক কে এম হাবিবুর রহমান প্রমুখ।
নতুন নির্দেশিকা অনুযায়ী, মোবাইল ডেটার ৩ ও ১৫ দিন মেয়াদি প্যাকেজ আর থাকছে না। প্যাকেজের সংখ্যা হবে সর্বোচ্চ ৪০টি। আর মেয়াদ হবে ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড (নির্দিষ্ট মেয়াদহীন)। নতুন এ সিদ্ধান্ত ১৫ অক্টোবর থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে বিটিআরসি।
- সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি
- ইংল্যান্ড-স্পেন, পরিসংখ্যানে এগিয়ে যারা
- দুর্ঘটনায় হাড় ভেঙে গেছে উর্বশীর
- রেডিও-টিভির আজানের জবাব দেওয়ার বিধান
- দিনাজপুরের ব্যানানা আম দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপে
- ওসি সেজে ফোন, প্রতারক চক্রের ফাঁদে প্রধান শিক্ষক
- লালমনিরহাটে আগুনে ঘরসহ তিনটি গরু পুড়ে ছাই
- নীলফামারীতে আস সুন্নাহর সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ
- রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ কর্তৃক বন্যার্তদের মাঝে বীজ বিতরণ
- নীলফামারীতে জনসংখ্যা দিবস পালিত
- কুড়িগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার
- যেসব নিয়ম মানলে ডায়াবেটিস থেকে দ্রুত মুক্তি মিলবে
- ‘চা নিয়ে অবৈধ ব্যবসা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’
- ইজিবাইকে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল নানি-নাতনির
- টাইপিস্ট থেকে পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর, যা জানাল গ্রামবাসী
- অনিদ্রায় ভুগলে সঙ্গীর পাশে গিয়ে ঘুমান, আছে নানা উপকার
- কোটা নিয়ে আংশিক রায় প্রকাশ, যা বললেন হাইকোর্ট
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো অর্ধশতাধিক নিহত
- বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে চীন: পররাষ্ট্রমন্ত্রী
- জনদুর্ভোগ তৈরি থেকে বিরত থাকুন: তথ্য প্রতিমন্ত্রী
- বাংলাদেশে আরো বিনিয়োগ করতে চায় চীন: শি জিনপিং
- দেশের মানুষ চিকিৎসা নিতে বিদেশে যায় কেন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: শিল্পমন্ত্রী
- ১৭৩ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার বিজিবির
- দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
- উদ্যোক্তা তৈরিতে জয়িতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্পিকার
- রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত
- টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবার পরিকল্পনা গুরুত্বপূর্ণ
- ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- হাঁড়িভাঙা আম সংরক্ষণে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে রংপুরে
- রাসেলস ভাইপার নিয়ে ‘আতঙ্ক’ নয়, প্রয়োজন সতর্কতা
- ঈদের নামাজে শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া
- কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- টানা ৭ দিন বন্ধের ফাঁদে বাংলাবান্ধা স্থলবন্দর
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- শিক্ষার্থীদের আচরণে বেরোবিতে বেড়েছে পাখির বিচরণ
- রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
- কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- রংপুরে ইউসেপের আবাসিক ভবনে আগুন
- ভালো শুরুর পর তামিমের বিদায়
- ২০৪১ সালের আগেই স্মার্ট হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- ডিমলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১১
- পীরগঞ্জে নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার



