যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৬ মে ২০২৩
Find us in facebook
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এর মধ্যে দেশীয় প্রতিষ্ঠান থেকে ৭০ লাখ লিটার ও যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে।
বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট আটটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান ভার্চুয়াল পদ্ধতিতে সাংবাদিকদের বিস্তারিত জানান।
তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক্সেনচুয়াল টেকনোলজি ইন করপোরেশন (স্থানীয় এজেন্ট ওএমজি লিমিটেড) থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১২৯ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৪০ টাকা। অপর এক প্রস্তাবে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৭০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৭ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটারের দাম ১৮২ টাকা ৬৫ পয়সা। সিটি এডিবল অয়েল কোম্পানি থেকে এ সয়াবিন তেল কেনা হবে।
সভায় কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো হতে ৩য় লটে ৩০ হাজার মে. টন টিএসপি সার ১২০ কোটি ৩ লাখ ৭৯ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। পৃথক প্রস্তাবে বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডার প্রতিষ্ঠান হতে ৫ম লটে ৫০ হাজার মে. টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ২২৬ কোটি ৬৮ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় অনুমোদিত অন্য প্রস্তাবগুলোর মধ্যে ঢাকা ওয়াসার একটি প্রকল্পের পরামর্শকের মেয়াদ বৃদ্ধির ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১২ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা-(২য় পর্যায়) প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৯ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান ৫৩ কোটি ৫৩ লাখ টাকায় নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। পৃথক দুটি প্রস্তাবে বেজা কর্তৃক মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় রাস্তা ও ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ কাজ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
- বেরোবিতে ঈদের নামাজ সকাল ৮ টায়
- দর্শনার্থীর অপেক্ষায় চিড়িয়াখানা, প্রস্তুত ঢাকার সব বিনোদনকেন্দ্র
- পঞ্চগড়ের ভিতরগড় দেড় হাজার বছরের প্রাচীন দুর্গনগরী
- জরিমানা করলেও থামছে না হাসিল আদায়ে নৈরাজ্য
- তিস্তার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস
- রংপুরে সকাল ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত
- স্বামীর ৭ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন
- নদীর পেটে কোটি কোটি টাকা, তবুও মেলেনি সুফল
- ঈদে কুড়িগ্রামে বন্যার শঙ্কা!
- ভেজাল-নিষিদ্ধ ওষুধের বিষয়ে জিরো টলারেন্স: স্বাস্থ্যমন্ত্রী
- মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার প্রভাব সেন্টমার্টিনে
- হজে কতজন মানুষ অংশ নিয়েছেন জানাল সৌদি আরব
- সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী: শিক্ষা প্রতিমন্ত্রী
- ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
- দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- গোবিন্দগঞ্জে ক্লিনিককে জরিমানা, এক্সরে রুম সিলগালা
- গাইবান্ধায় ১০০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১
- ১১৮ কোটি ৫০ লাখ টাকার বাজেট পেল হাবিপ্রবি
- লালমনিরহাটের কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন
- কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সবচেয়ে সহজ পদ্ধতি
- ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবে কি পাকিস্তান-নিউজিল্যান্ড, নিয়ম যা বলে
- বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ৩ দেশের শ্রমবাজার
- এক নজরে ঈদের পাঁচ চলচ্চিত্র
- পরিস্থিতি মোকাবিলায় সেন্টমার্টিনে তৎপর বিজিবি: মহাপরিচালক
- মিয়ানমারের ঘটনায় আমরা সতর্ক অবস্থানে: ওবায়দুল কাদের
- গাজাবাসীকে কোরবানিও করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল
- ঈদে নাশকতার আশঙ্কা নেই: র্যাব
- ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ
- মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠীর গুলিতে বাংলাদেশি আহতের খবরটি গুজব
- ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালগুলোকে জরুরি নির্দেশনা
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- শিরোপা জেতানোর দুদিন পরই বরখাস্ত হলেন কোচ
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- একসঙ্গে ১০ জনকে চুমু, তিক্ত অভিজ্ঞতা জানালেন অ্যান হ্যাথাওয়ে
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ



