• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
মালদ্বী‌পের রাষ্ট্রপ‌তি‌কে আম পাঠা‌লেন প্রধানমন্ত্রী বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী চালু কেন্দ্রে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্যের রফতানি লাল-সবুজের নতুন কোচ নিয়ে ঢাকার পথে সুবর্ণ এক্সপ্রেস

সরকার জঙ্গি-সন্ত্রাস নির্মূল করে দেশে শান্তি এনেছে: পরিবেশমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩  

Find us in facebook

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকার জঙ্গি ও সন্ত্রাস নির্মূল করে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে। বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ফলে দেশকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে সবাইকে কাজ করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

বুধবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদানের চেক ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী বড়লেখা উপজেলার জনগণের মাঝে প্রায় ৩৭ লাখ টাকার চেক বিতরণ করেন। 

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি পুনরায় ক্ষমতায় এলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং আগের মতো অশান্তি শুরু হবে।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজউদ্দীন, সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here