• সোমবার ১০ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ২৭ ১৪২৯

  • || ১৮ রমজান ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
ব্যাপক উন্নয়নের পেছনে স্থিতিশীল গণতন্ত্র: প্রধানমন্ত্রী লেবু বাগান করে লাখপতি ঠাকুরগাঁওয়ের সিদ্দিক লালমনিরহাটে হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড প্রণোদনার বীজ ও সার উদ্ধারের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার হাওরের সাত জেলায় ৪০ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা

বঙ্গবন্ধুই প্রথম স্বাধীনতা চেয়েছেন: সাবেক মন্ত্রী এমাজউদ্দিন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আওয়ামী লীগের সিনিয়র নেতা ও গণপরিষদ সদস্য এবং সাবেক মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক বলেছেন, একমাত্র বঙ্গবন্ধুই  প্রথম বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন। তার আগে অনেক নেতা ছিলেন, তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা চাননি। বাংলাদেশের মানুষের পুরোপুরি মুক্তি চাননি। তারা ক্ষমতায় যেতে চেয়েছেন।

তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনের পরই মুক্তিযুদ্ধ শুরু হবে- এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐ নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থীদের সাক্ষাৎকার বোর্ডেই বলেছিলেন।

শনিবার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৭ বিধিতে উপস্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে ইমাজউদ্দিন প্রামাণিক এসব কথা বলেন। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

ইমাজউদ্দিন প্রামাণিক বলেন, বঙ্গবন্ধু একমাত্র নেতা যিনি জীবন দিয়ে স্বাধীনতা দিয়ে গেলেন। এত কাজ করার পরও যদি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পক্ষে ক্যানভাস করতে হয় তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্যে আরো দুর্ভোগ আছে।  

তিনি বলেন, পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই। যাদের নির্বাচন করার দরকার, করবেন। সব জায়গায় বলা আছে জনগণের সরাসরি ভোটে সরকার নির্বাচিত হবে। এ বিশ্বাস যাদের আছে, তারা নির্বাচন করুক। যাদের নেই, তাদের নির্বাচন করার দরকার নেই।

Place your advertisement here
Place your advertisement here