• সোমবার ১০ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ২৭ ১৪২৯

  • || ১৮ রমজান ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
ব্যাপক উন্নয়নের পেছনে স্থিতিশীল গণতন্ত্র: প্রধানমন্ত্রী লেবু বাগান করে লাখপতি ঠাকুরগাঁওয়ের সিদ্দিক লালমনিরহাটে হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড প্রণোদনার বীজ ও সার উদ্ধারের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার হাওরের সাত জেলায় ৪০ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা

স্কাউটিং একটি সম্পূরক ব্যবহারিক শিক্ষা ব্যবস্থা: রাষ্ট্রপতি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, স্কাউটিং হচ্ছে একটি আন্তর্জাতিক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন। নিয়মিত শিক্ষার পাশাপাশি স্কাউটিং একটি সম্পূরক ব্যবহারিক শিক্ষা ব্যবস্থা।

বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এ বলেন তিনি। শনিবার (৮এপ্রিল) বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ‘বাংলাদেশ স্কাউটস’র ৫১তম বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণকারী কাউন্সিলর ও দেশের সব পর্যায়ের স্কাউট সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, স্কাউটদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী নিয়মিত প্রশিক্ষণ ও ব্যক্তি জীবনে এর  প্রতিফলন ঘটিয়ে দেশের যুব সম্প্রদায়কে আত্মনির্ভর, সচ্চরিত্র ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা স্কাউটিংয়ের মূল লক্ষ্য। ‘আমি আশা করি, বাংলাদেশে স্কাউটিং কার্যক্রমকে আরো বেগবান করতে স্কাউট কর্তৃপক্ষ আন্তরিক হবেন’।

রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ, শোষণমুক্ত সোনার বাংলা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সরকার দেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট দেশে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে।

তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে যুবসমাজকে সৎ, আদর্শবান ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আর এজন্য স্কাউটিং হতে পারে একটি কার্যকর মাধ্যম। রাষ্ট্রপতি বাংলাদেশ স্কাউটস’র ৫১তম বার্ষিক সাধারণ সভা সফলতা কামনা করেন।

Place your advertisement here
Place your advertisement here