• শুক্রবার   ০৭ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ২৩ ১৪২৯

  • || ১৫ রমজান ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ বইয়ের মোড়ক উন্মোচন গার্মেন্টস শিল্পের জন্য কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ড পুনর্গঠন কাল থেকে বিক্রি হবে রেলের অগ্রিম টিকিট, শতভাগ অনলাইনে সড়ক দুর্ঘটনা রোধে কোনো গবেষণা কার্যক্রম চলমান নেই: কাদের তাকরীমকে অভিনন্দন জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা‌দেশ‌কে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে বেলারুশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
বাংলাদেশ‌কে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদার হি‌সে‌বে ম‌নে ক‌রে বেলারুশ।

সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠা‌নো অভিনন্দন বার্তায় বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই আলেইনিক এ কথা জানান।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, বেলারু‌শের পররাষ্ট্রমন্ত্রী অভিনন্দন বার্তায় ব‌লেন, বিগত বছরগুলোতে দুই দেশ রাজনৈতিক পরামর্শ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার জন্য যৌথ কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগের কার্যকর ব্যবস্থা গড়ে তুলেছে।

উভয় দেশ তাদের ফরেন অফিসের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুদেশের  জনগণের কল্যাণে গঠনমূলক সংলাপ এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বের প্রসার অব্যাহত রাখবে বলেও আলেইনিক বার্তায় উল্লেখ ক‌রেন। বেলারু‌শের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।


 

Place your advertisement here
Place your advertisement here