বঙ্গবাজারে নতুন করে মার্কেট নির্মিত হবে : তাপস
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩
Find us in facebook
বঙ্গবাজারে নতুন করে পাইকারি মার্কেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (৫ এপ্রিল) রাজধানীর খিলগাঁও এলাকায় ‘গোড়ান খেলার মাঠ’র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।
শেখ তাপস বলেন, আমরা বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের নিয়ে বসব। তারা কী চায়, তা জানব। প্রধানমন্ত্রীকেও আমরা ভবনের নকশাটি দেখাব। এটা পাইকারি মার্কেট ছিল। সে কারণে আমরা এটাকে পাইকারি মার্কেট হিসেবেই তৈরি করব। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত নতুন ভবনে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তাদের আগে পুনর্বাসিত করা হবে।
বঙ্গবাজারে বহুতল ভবন নির্মাণের কথা থাকলেও মামলার কারণে তা করা যায়নি উল্লেখ করেন তিনি। বলেন, আমাদের সেখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা ছিল। মামলার কারণে সেটা বাস্তবায়ন হয়নি। ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখন বিপর্যয়ের মধ্যে আছেন। কিছুদিন সময় দিতে হবে। তারা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারেন, তাদের অনুদান দিয়ে আমরা সেটা নিশ্চিত করব। তারপর তারা যেন সেখানে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন সেজন্য আমরা নতুন একটি পরিকল্পনা নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসব। সেটা নিশ্চিত করার পরেই আমরা ভবন নির্মাণের পরিকল্পনা করব।
এই অগ্নিকাণ্ড কোনো ধরনের পরিকল্পিত নাশকতা কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, এখন পর্যন্ত এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তারপরও আগুন কোথায় থেকে লেগেছে এবং কীভাবে হয়েছে তা তদন্তেই বেরিয়ে আসবে। পরে মেয়র গোড়ান খেলার মাঠ সংলগ্ন এলাকায় নর্দমা পরিষ্কার কার্যক্রম, পান্থপথ বক্স কালভার্ট ও আদি বুড়িগঙ্গা চ্যানেলে চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।
ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, গোড়ান খেলার মাঠটি ২৫.৬২ কাঠা জমির ওপর। খেলার মাঠের উন্নয়ন কার্যক্রম ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি শেষ হবে। ৬ কোটি ২৬ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে এই মাঠের উন্নয়ন কার্যক্রমে চারটি প্রবেশ গেট, ১ তলাবিশিষ্ট একটি বিল্ডিং, একটি ফুটবল খেলার মাঠ, একটি ক্রিকেট নেট পিস, একটি মাল্টিপারপাস কোর্ট, একটি বাস্কেটবল কোর্ট, দুটি গ্যালারি, বাচ্চাদের জন্য খেলার মাঠ একটি, একটি ব্যায়ামাগার ও নারীদের জন্য বসার স্থান ইত্যাদি সুবিধা সংযোজন করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের মো. মাহবুবুল আলম, ২ নম্বর ওয়ার্ডের মো. আনিসুর রহমান ও সংরক্ষিত আসনের ফারজানা ইয়াসমিন বিপ্লবী।
- দ্বাদশ নির্বাচন ইস্যুতে বিভক্ত বিএনপি
- ঠাকুরগাঁয়ে বালিকা বাস্কেটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান
- ঠাকুরগাঁওয়ে ফায়ার ম্যানের মরদেহ উদ্ধার
- দিনাজপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক
- আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলায় বাংলাদেশের নিন্দা
- কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
- বঙ্গবাজারের ঘটনা বিএনপি ঘটিয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে: কাদের
- ঢাকা-চট্টগ্রাম হাই স্পিড রেললাইন নির্মাণে আগ্রহী চীন
- ‘ভর্তির ক্ষেত্রে বিশেষ শিশুদের বয়স শিথিল করা হবে’
- শেরপুর সীমান্তে বর্ডার হাট স্থাপনে ভারত-বাংলাদেশের যৌথ বৈঠক
- ‘টাকা-রুপিতে লেনদেন চালু হলে বাণিজ্যে নতুন দুয়ার খুলবে’
- দুস্থ নারী ও শিশুদের সাড়ে ৮২ লাখ টাকা অনুদান
- পদ্মা সেতু বাঙালির সামর্থ্যের প্রতীক
- ‘৯ মাসে পদ্মা সেতু থেকে ৬০৩ কোটি ৭৬ লাখ টাকা টোল আদায়’
- স্বপ্নের দুয়ার খুলবে ডিসেম্বরে
- প্রধানমন্ত্রীর দেওয়া ফ্ল্যাটে থাকবে ৮০০ পরিচ্ছন্নতাকর্মীর পরিবার
- ট্রাম্পের গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়
- একদিনে ৫ জনের করোনা শনাক্ত, সুস্থ ১
- `আমেরিকার চেয়ে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন সহজ`
- ‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ বইয়ের মোড়ক উন্মোচন
- চিড়িয়াখানার প্রাণী উত্ত্যক্ত করলে গুনতে হবে জরিমানা: সংসদে বিল
- ‘বেআইনি ধর্মঘট’ করলে জেল-জরিমানার বিধান
- ভোটে সব দলের অংশগ্রহণই বড় চ্যালেঞ্জ: সিইসি
- ঈদের ছুটির আগেই বেতন-ভাতা পরিশোধের আহ্বান
- সংসদ অধিবেশন মুলতবি
- সংসদে ৫ সদস্যের সভাপতিমন্ডলীর মনোনয়ন
- ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ
- রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণ কাজের উদ্বোধন
- বঙ্গবন্ধুর ভাষণগুলো অমূল্য সম্পদ: শেখ হাসিনা
- ‘ব্যবসায়ীদের ৩-৪ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে’
- ‘বাড়িতে ভাই আসলেন ঠিকই, তবে লাশ হয়ে’
- পার্বতীপুরে একসঙ্গে চারটি বাছুর জন্ম দিয়েছে একটি গাভি
- স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- বিএনপি নির্বাচন পণ্ডের অপচেষ্টা করছে: ওবায়দুল কাদের
- ৯ বছরে বিয়ে হওয়া সেই আছিরন আজ গ্রামের গর্ব
- নতুন চমক দেখাতে এবার আসছে চ্যাট জিপিটি ফোর
- নতুন সূচিতে মেট্রোরেল চলাচল শুরু
- ‘পাওয়ার ন্যাপ’ উপকারী না ক্ষতিকর!
- হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ এলাকায় গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
- শ্রীলংকাকে ২৯০ কোটি ডলার বেলআউট ঋণ দিলো আইএমএফ
- বিএনপিকে জনগনের রায় নিয়ে ক্ষমতায় আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আগামীকাল বাংলাদেশে আসছে আর্জেন্টিনা দল
- বিদেশি ইউটিউবারকে বিরক্ত করা সেই বৃদ্ধ গ্রেফতার
- স্বামীর সংসারের হাল ধরছেন হাজারো নারী
- ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আসছে আজ
- দুই হাজার বছর পরও গালে টোল, মিশরে উদ্ধার রহস্যময় মূর্তি
- ফিনল্যান্ডে জাতীয় নিবাচনে ডানপন্থিদের জয়
- ‘যানজট নিরসনে নৌ-যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখবে’
- নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
- মালয়েশিয়ায় যাচ্ছে দিনাজপুরের আলু



