বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে জাতিসংঘ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩
Find us in facebook
বছরব্যাপী বাংলাদেশে জাতিসংঘ কান্ট্রি টিম এ দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে অগ্রগতির সুরক্ষা ও প্রচারে জনগণ এবং বাংলাদেশ সরকারকে সমর্থন অব্যাহত রেখেছে। বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় তাদের ২০২২ সালের মূল প্রকল্প ও কর্মকাণ্ড নিয়ে একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) জাতিসংঘ বাংলাদেশ আবাসিক সমন্বয়কারীর অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইউনাইটেড নেশনস সাসটেইনেবল কো-অপারেশন ফ্রেমওয়ার্ক (ইউএনএসডিসিএফ) ২০২২-২০২৬ পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের প্রথম বছরে এ দেশে পরিচালিত বিভিন্ন উদ্যোগের ফলে লাখ লাখ মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছে।
টেকসই উন্নয়ন অর্জনে সহায়তার অগ্রগতির পাশাপাশি জলবায়ু-সম্পর্কিত বিপর্যয় এবং রোহিঙ্গাদের মানবিক সংকটে সাড়া প্রদানের জন্য এ দেশের প্রস্তুতি, জাতিসংঘ কান্ট্রি টিম এবং মানবিক সাড়া প্রদানকারী অংশীদাররা জোরদার সমর্থন করেছে।
প্রতিবেদনটি উপস্থাপনের সময় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ২০২২ সালের চ্যালেঞ্জিং বৈশ্বিক পরিবেশ সত্ত্বেও জাতিসংঘ এ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, নীতিমালা জোরদার করার পাশাপাশি কতগুলো ধারাবাহিক উদ্যোগ ও সেবা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের জনগণ ও সরকারকে অগ্রসরমান সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। খাদ্য নিরাপত্তা, পুষ্টি, পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি, শিক্ষা, শিশু সুরক্ষা, জেন্ডারভিত্তিক সহিংসতায় বেঁচে যাওয়া মানুষগুলোর জন্য সহায়তা, নিরাপদ, বৈধ ও নিয়মিত অভিবাসন, সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্র জোরদার করার প্রয়াস অব্যাহত রয়েছে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য জাতিসংঘ এ দেশের জনগণ ও সরকারকে অগ্রসরমান সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২২ সালে রোহিঙ্গা সংক্রান্ত মানবিক সংকট মোকাবিলার লক্ষ্যে ওই বছরের শেষ নাগাদ যৌথ সহায়তা পরিকল্পনার (জেআরপি) আওতায় ৮৮১ মিলিয়ন ইউএস ডলারের একটি অগ্রাধিকারভিত্তিক আবেদনের ৫৯ শতাংশ তহবিল (৫২০.৫ মিলিয়ন ইউএস ডলার) সংগৃহীত হয়। ওই তহবিলের মাধ্যমে গুরুত্বপূর্ণ মানবিক ও মৌলিক সেবাগুলো সফলভাবে প্রদান করা হয়।
প্রতিবেদনটিতে বাংলাদেশে জাতিসংঘের কাজের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয় যা তিনটি অধ্যায় নিয়ে গঠিত।
- চিড়িয়াখানার প্রাণী উত্ত্যক্ত করলে গুনতে হবে জরিমানা: সংসদে বিল
- ‘বেআইনি ধর্মঘট’ করলে জেল-জরিমানার বিধান
- ভোটে সব দলের অংশগ্রহণই বড় চ্যালেঞ্জ: সিইসি
- ঈদের ছুটির আগেই বেতন-ভাতা পরিশোধের আহ্বান
- সংসদ অধিবেশন মুলতবি
- সংসদে ৫ সদস্যের সভাপতিমন্ডলীর মনোনয়ন
- ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ
- রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণ কাজের উদ্বোধন
- বঙ্গবন্ধুর ভাষণগুলো অমূল্য সম্পদ: শেখ হাসিনা
- ‘ব্যবসায়ীদের ৩-৪ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে’
- তাকরীমকে অভিনন্দন জানালেন ধর্ম প্রতিমন্ত্রী
- সড়ক দুর্ঘটনা রোধে কোনো গবেষণা কার্যক্রম চলমান নেই: কাদের
- কাল থেকে বিক্রি হবে রেলের অগ্রিম টিকিট, শতভাগ অনলাইনে
- সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা
- রংপুরে মধ্যরাতে আগুন
- হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘর্ষ, আহত ১০
- নির্বিচারে তোলা হচ্ছে পাথর, হুমকিতে পঞ্চগড়ের ডাহুক নদী
- গার্মেন্টস শিল্পের জন্য কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ড পুনর্গঠন
- ‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ বইয়ের মোড়ক উন্মোচন
- তালিকা করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে
- ঈদের দিন কি বৃষ্টি হবে, যা জানালো আবহাওয়া অফিস
- ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি কাল থেকে শুরু
- সংসদের বিশেষ অধিবেশন শুরু
- বঙ্গবন্ধুকে নিয়ে জাপানি ‘মাঙ্গা’ ফর্মে কমিক বই
- আমেরিকার মতো আমরাও স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন চাই: পররাষ্ট্রমন্ত্রী
- দেশের মানুষের অধিকার নষ্ট করতে চায় বিএনপি: নাছিম
- ঈদের ছুটির আগেই বোনাস দিতে মালিকদের প্রতি আহ্বান
- ‘সব শিক্ষার্থীর ই-বুক অ্যাকসেস নিশ্চিত করা হবে’
- সিএসডব্লিউর সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ
- দানাদার খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী
- ‘বাড়িতে ভাই আসলেন ঠিকই, তবে লাশ হয়ে’
- পার্বতীপুরে একসঙ্গে চারটি বাছুর জন্ম দিয়েছে একটি গাভি
- স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- বিএনপি নির্বাচন পণ্ডের অপচেষ্টা করছে: ওবায়দুল কাদের
- ৯ বছরে বিয়ে হওয়া সেই আছিরন আজ গ্রামের গর্ব
- নতুন চমক দেখাতে এবার আসছে চ্যাট জিপিটি ফোর
- নতুন সূচিতে মেট্রোরেল চলাচল শুরু
- ‘পাওয়ার ন্যাপ’ উপকারী না ক্ষতিকর!
- হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ এলাকায় গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
- শ্রীলংকাকে ২৯০ কোটি ডলার বেলআউট ঋণ দিলো আইএমএফ
- বিএনপিকে জনগনের রায় নিয়ে ক্ষমতায় আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আগামীকাল বাংলাদেশে আসছে আর্জেন্টিনা দল
- বিদেশি ইউটিউবারকে বিরক্ত করা সেই বৃদ্ধ গ্রেফতার
- স্বামীর সংসারের হাল ধরছেন হাজারো নারী
- ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আসছে আজ
- দুই হাজার বছর পরও গালে টোল, মিশরে উদ্ধার রহস্যময় মূর্তি
- ফিনল্যান্ডে জাতীয় নিবাচনে ডানপন্থিদের জয়
- ‘যানজট নিরসনে নৌ-যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখবে’
- নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
- মালয়েশিয়ায় যাচ্ছে দিনাজপুরের আলু



