১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি আইএফসি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩
Find us in facebook
বঙ্গোপসাগরের বিপুল সম্পদ আহরণে বেসরকারি খাতের বন্ডে আগামী ১০ বছরে ন্যূনতম ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। এ ছাড়া বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর
উন্নয়নেও বিনিয়োগ করবে আন্তর্জাতিক সংস্থা দুটি। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বঙ্গোপসাগর-ভিত্তিক অর্থায়ন ছাড়াও সেবাখাতের বিভিন্ন প্রকল্প এবং সম্ভাবনাময় বেসরকারি খাতে বন্ড ছাড়ার মাধ্যমে এ অর্থ বিনিয়োগ করতে পারে সংস্থা দুটি; যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়ক হবে বলে মনে করছে কমিশন। যার অর্থ দাঁড়াচ্ছে, বেসরকারি খাতের বন্ড ক্রয়ের মাধ্যমে তাদের অর্থায়ন করবে আইএফসি ও এডিবি। বেসরকারি খাতের বন্ডে বিনিয়োগের মাধ্যমে আইএফসি এমন কোম্পানিগুলোকে পুঁজি সরবরাহ করছে যাদের হয়তো প্রচলিত ব্যাংক ঋণ বা অর্থায়নের অন্যান্য উৎসে অংশগ্রহণের সুযোগ নেই। এর মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ ও প্রবৃদ্ধি অর্জনে সহায়তা দেওয়া হবে। বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম গণমাধ্যমকে বলেন, সংস্থা দুটির আগ্রহ প্রকাশের অংশ হিসেবে বৃহস্পতিবার আইএফসির সঙ্গে সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে বিএসইসি। এর আওতায় বাংলাদেশের বিপুল সমুদ্রসীমার তলদেশ, পানিসম্পদ ও সি বেল্টে থাকা সম্পদ আহরণে বিনিয়োগ করা হবে বলে জানান তিনি।
‘পাশাপাশি বন্ডগুলো যাতে সুষ্ঠুভাবে ছাড়া সম্ভব হয়, সেজন্যই আইএফসির সঙ্গে ন্যাশনাল সাসটেইনিবিলিটি বন্ড গাইডলাইনস বিষয়ে কো-অপারেশন এগ্রিমেন্ট হয়েছে’। সমঝোতা চুক্তির আওতায়, বাংলাদেশে লেবেলড বন্ড বাজার, যেমন- গ্রিন, সামাজিক, টেকসইতা, জলবায়ু ও ব্লু বন্ড গড়ে তুলতে সহায়তা করবে আইএফসি। বাংলাদেশে সাসটেইনিবিলিটি বন্ড সার্ভিস প্রোভাইডারদের সক্ষমতা বাড়াতে সহায়তা করা ছাড়াও জাতীয় টেকসইতা বন্ড বিধিমালা (ন্যাশনাল সাসটেইনিবিলিটি বন্ড গাইডলাইন) বাস্তবায়নে সহযোগিতা করবে আইএফসি।
চুক্তি স্বাক্ষর শেষে মার্টিন হল্টম্যান বলেন, ‘জাতীয় টেকসইতা বন্ড বিধিমালা এদেশের সুনীল ও সবুজ অর্থনীতির জন্য অর্থ সংগ্রহে সাহায্য করবে। সুইস স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্সের সঙ্গে অংশীদারত্বে এ দেশে পরিবেশগত, সামাজিক ও সুশাসনের (ইএসজি) চর্চা উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ আইএফসি।’
সমুদ্রসম্পদ আহরণ, কার্বন নির্গমন প্রতিরোধ এবং জলবায়ু সুরক্ষার জন্য বিভিন্ন পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়নের জন্য গ্রিন বন্ড, ব্লু বন্ড ইস্যুর লক্ষ্যে ইতোমধ্যে ডেবট সিকিউরিটিজ বিধিমালায় বিশেষ বিধান যুক্ত করেছে বিএসইসি। আইএফসি এবং এডিবি ছাড়াও বিশ্বব্যাংক, ইউএনডিপিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নতুন সিকিউরিটিজ চালুর বিষয়ে সহযোগিতা করছে বলে বিএসইসি সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে।
- দ্রুত শিক্ষকদের শূন্য পদ পূরণের সুপারিশ
- বিচ্ছিন্নভাবে দেশের স্বার্থ অর্জন করার সুযোগ নেই: সেনা প্রধান
- মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানি বাড়বে
- ২৪ এপ্রিল ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী
- খানসামার সেই চাষিদের কাছ থেকে শসা কিনল স্বপ্ন
- দাবদাহে পুড়ছে দেশ, সুস্থ থাকতে যা করবেন
- ‘উপজেলা নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে এলে ব্যবস্থা’
- বাংলাদেশে শিশুখাদ্য নিডো-সেরেলাক নিয়ে ভয়ঙ্কর তথ্য
- ঘরে বসে আয়ের প্রলোভন, পলকেই নিঃস্ব হচ্ছে মানুষ
- উপজেলা নির্বাচন: প্রথম ধাপে বৈধ এক হাজার ৭৮৬ প্রার্থী
- অপপ্রচার রোধে ভারতীয় প্রতিষ্ঠানের সহযোগিতা নেয়া হবে
- ৪০০ টাকার টিকিট ১৪০০ টাকা, তবুও মিলছে না
- নাশকতার মামলায় জেলা যুবদলের সভাপতি কারাগারে
- সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বিরলে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- অতিরিক্ত ঘুমে হবে নানা ক্ষতি
- রংপুরে সংবর্ধনায় সিক্ত ব্যরিস্টার আনিকা তাসনিয়া
- যৌতুক ছাড়াই একসঙ্গে বিয়ে করলেন দুই বন্ধু
- নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- তাপপ্রবাহে সুস্থ থাকতে খেতে পারেন ৭ খাবার
- পানির অভাবে ৩৯ হাজার হেক্টর জমি সেচের বাইরে
- ইরানের হামলা নিয়ে এবার ইসরায়েল-সৌদি পাল্টাপাল্টি মন্তব্য
- ‘মুস্তাফিজের শেখার কিছু নেই, আইপিএলে অন্যরাই তার থেকে শিখবে’
- বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন
- তীব্র তাপপ্রবাহ বিষয়ে যা বলেছেন রাসূলুল্লাহ (সা.)
- বাংলাদেশে কোনো অবৈধ সশস্ত্র সংগঠন থাকবে না: র্যাব ডিজি
- চিকিৎসায় অবহেলার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
- টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা
- তিন দিনের সফরে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
- ফজর সালাতের প্রতি আর গাফেলতি-অলসতা আসবে না, যদি...
- ‘সংস্কারের পাশাপাশি আগামী বাজেটে কর্মসংস্থানে নজর দেওয়া হবে’
- বুয়েটে জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম তদন্ত করা হবে: শিক্ষামন্ত্রী
- ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাওয়া হলো না বাবার
- ফুলবাড়ীতে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপি
- গাজায় শিশুহত্যা চলছে, কোথায় বিশ্বমানবতা- প্রধানমন্ত্রী
- রোজায় পানিশূন্যতা এড়াতে যা করবেন
- ঈদে সংবাদপত্রের ছুটি ঘোষণা আজ
- রাতে বেরিয়ে নিখোঁজ কিশোর, দুপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জলবিদ্যুৎ আমদানির আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
- দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়
- নীলফামারীতে বিটরুট চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার
- শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল কারিগর
- ভারতবিরোধী স্লোগানের মধ্যে সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে
- দেশের ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- আজ থেকে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
- শরীরে মেদ জমেছে নাকি পানি, বুঝবেন যেসব লক্ষণে
- ভারতকে বিশ্বকাপ জেতানো কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান
- সেহেরিতে খেতে পারেন যেসব খাবার
- পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত



