ইতালির ওয়ার্ক ভিসার আবেদন ২৭ মার্চ শুরু
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩
Find us in facebook
ফ্লুসি ডিক্রির আওতায় ইতালির ওয়ার্ক ভিসার আবেদন গ্রহণ আগামী ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে। চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। যার আবেদন আগে দাখিল হবে তার আবেদন আগে বিবেচনা করা হবে।
ফ্লুসি ডিক্রির ২০২২ এর আওতায় সিজনাল ভিসায় ৪৪ হাজার কর্মী এবং নন সিজনাল ভিসায় ৩৮ হাজার ৭০৫ জন কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। তবে এই নিয়োগপ্রক্রিয়া ইতালীয় নিয়োগকারী এবং আগ্রহী কর্মীর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এ ক্ষেত্রে দূতাবাসের কোনো সম্পৃক্ততা নেই।
গতকাল শনিবার ইতালির রোমে থাকা বাংলাদেশ দূতাবাস থেকে এ বিষয়ে প্রকাশিত সার্কুলারে এসব তথ্য উল্লেখ করা হয়।
বলা হয়, শুধু ইতালিতে বসবাসরত নিয়োগকারী/ মালিক ইতালীয় সরকার কর্তৃক নির্ধারিত কর্মসংস্থান কেন্দ্র/ এএনপিএএল থেকে অনাপত্তি সনদ গ্রহণ করে বিদেশী কর্মী নিয়োগের আবেদন করতে পারবেন। এবারের ফ্লুসিতে ইতালির অভ্যন্তরের কর্মহীন/ উপযুক্ত কর্মীরা নিয়োগের ক্ষেত্রে প্রথমে সুযোগ পাবেন। এ ধরনের কর্মীর সংস্থান না হলে কেবল তখনই প্রতিষ্ঠানগুলো ইতালির বাইরে থেকে কর্মী নিয়োগ দেয়ার আবেদন করতে পারবেন। নিয়োগকারী মালিক নির্ধারিত পাবলিক ডিজিটাল আইডেনটিটি সিস্টেম ই-মেইল থেকে যাকে তিনি নিয়োগ করতে চান তার নাম, পাসপোর্ট ও অন্যান্য তথ্য উল্লেখ করে ইতালির স্থানীয় প্রিফেতুরা (স্থানীয় প্রশাসনিক অফিস) থেকে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবেন। এ আবেদনের জন্য নিয়োগকারী মালিকের ব্যয় হবে ১৬ ইউরোসম বাংলাদেশী টাকা। তবে আবেদন দাখিলের জন্য ইতালির কোনো হেল্প ডেস্কের সহায়তা নিলে তার জন্য সার্ভিস চার্জ বাবদ একটি ফি পরিশোধ করতে হতে পারে যা ক্ষেত্র বিশেষে ৩০০ ইউরো পর্যন্ত হতে পারে। আবেদনের জন্য এ ছাড়া অন্য কোনো খরচ নেই।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সিজনাল ভিসায় ৪৪ হাজার কর্মী নিয়োগের সুযোগ দেয়া হয়েছে। এর মধ্যে যারা বিগত ৫ বছরের মধ্যে ইতালিতে সিজনাল ভিসায় নিয়োগ পেয়েছিলেন এবং প্রক্রিয়া অবলম্বন করে নিজ দেশে ফিরে গিয়েছেন তাদের জন্য ১৫০০ জনের কোটা নির্ধারিত থাকবে। সিজনাল ভিসায় কৃষি কাজ করার জন্য কোটা বরাদ্দ আছে ২২ হাজার। এই কৃষি কাজের জন্য ৩৩টি দেশ (বাংলাদেশসহ) কোটা সুবিধার অন্তর্ভুক্ত থাকবে।
অপরদিকে নন সিজনাল, স্পন্সর, উদ্যোক্তা ভিসায় ৩৮ হাজার ৭০৫ জন কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। নন সিজনাল ভিসায় মালবাহী পরিবহনের জন্য চালক, নির্মাণ শিল্প, পর্যটন ও আবাসন ব্যবস্থাপনা কারিগরি, টেলিযোগাযোগ, জাহাজ নির্মাণ, খাদ্যসামগ্রী বিক্রয় ও ব্যবস্থাপনা সেক্টরগুলোতে কর্মী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশসহ ৩৩টি দেশ অন্তর্ভুক্ত আছে। এই ৩৩টি দেশের জন্য ৩০ হাজার ১০৫টি কোটা সংরক্ষিত থাকবে। তবে প্রতিটি দেশের জন্য পৃথক করে কোনো কোটা নির্ধারণ করা হয়নি। ইতালিতে অবস্থানরত সিজনাল ভিসায় এবং শিক্ষা/ প্রশিক্ষণ ভিসায় আগত ৬ হাজার ৬০০ জনের ভিসা পরিবর্তন করে স্থায়ী কর্মী ভিসায় (নন সিজনাল ভিসায়) রূপান্তর করার সুযোগ থাকবে বলে দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
- মিথ্যা তথ্য দেখিয়ে দেশ-বিদেশে চাঁদাবাজির পরিকল্পনা তারেকের
- সম্পর্ক জোরদার করতে যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক মন্ত্রী ঢাকায়
- বিশেষ মহলের উসকানিতেই হামলা: পঞ্চগড়ে এসপির প্রেস ব্রিফিং
- নবাবগঞ্জে পিকনিকের বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
- বিনিয়োগের ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্ম্য সরানো হবে: প্রধানমন্ত্রী
- রোজা রাখার স্বাস্থ্য উপকারিতা জানলে অবাক হবেন
- ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে বাংলাদেশ বিজনেস সামিট শুরু
- অ্যারেঞ্জড ম্যারেজে পাঁচ চ্যালেঞ্জ, তবেই তৈরি হবে হৃদয়ের বন্ধন
- দেশের অগ্রগতি অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই: দোলন
- ‘প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন বাঙালিরা ভিক্ষা করে না’
- ‘নব্য মোশতাক’রা মাঠে নেমেছে, সাবধান
- বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন জ্বালানি নিরাপত্তায় অবদান রাখবে
- ময়মনসিংহের জনসভায় ১৫ লাখ মানুষের সমাগম করার টার্গেট
- অর্থনীতির চাকা ঘোরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নারীরা
- ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- রমজানে খাদ্যদ্রব্য মজুদের চেষ্টা করলে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী
- `বিএনপির ‘চেঁচামেচি’র মধ্যেই গণতন্ত্রচর্চা সূচকে এগোল বাংলাদেশ`
- ‘প্রধানমন্ত্রীর ময়মনসিংহের জনসভা হবে স্মরণকালের সর্ববৃহৎ’
- অর্থনৈতিক অঞ্চলে সৌদি আরবকে জমির প্রস্তাব প্রধানমন্ত্রীর
- ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৭৩ প্রকল্প
- গঙ্গাচড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২
- প্রধানমন্ত্রীর অপেক্ষায় ময়মনসিংহবাসী: শরীফ আহমেদ
- বিএনপির স্থায়ী কমিটিতে ভাঙন
- বিএনপি আন্দোলন করতে করতে ঝিমিয়ে পড়েছে: হানিফ
- কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে ইরান ও সৌদি সম্মত
- ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে জয়ার প্রতিদ্বন্দ্বী যেসব নায়িকা
- বাংলাদেশের মানুষ আমার ভাই: আর্জেন্টিনার কোচ
- ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
- তিস্তার চরে চাষ হচ্ছে `কৃষকের সোনা` খ্যাত মিষ্টি কুমড়া
- গাইবান্ধায় ভারত-বাংলা চিত্রকর্ম অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
- ঠাকুরগাঁওয়ে ১১৯ ইটভাটার মধ্যে ১১৪টি অবৈধ, তবুও চলছে পুরোদমে
- সিগারেট আর টুকরো পোশাকেই ধরা পড়লো ৫০ বছর আগের খুনি
- তেঁতুলিয়ায় দুই নারীর অস্বাভাবিক মৃত্যু
- ৯ বছরে বিয়ে হওয়া সেই আছিরন আজ গ্রামের গর্ব
- বিস্ফোরক পরিদফতরের এক জায়গায় মিলবে সব সেবা
- বঙ্গবন্ধু ২৩ বছর সংগ্রাম করেছেন মানুষের মুখে হাসি ফোটাতে: স্পিকার
- ‘যতই ষড়যন্ত্র করুক তারা আর ক্ষমতায় আসতে পারবে না’
- ‘টিকিট যার, ভ্রমণ তার’ বাস্তাবায়নে মাঠে রেলওয়ের ৬ টাস্কফোর্স
- বুয়েটে ভর্তি পরীক্ষা শুরু ২০ মে
- `আধুনিক শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী যুগোপযোগী পদক্ষেপ নিয়েছেন`
- শুরু হলো ‘অগ্নিঝরা মার্চ’
- বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী
- এক গালে থাপ্পড় মারলে সত্যিই কী বিয়ে হয় না?
- প্রেমিকার সঙ্গে দেখা করলেন দুলাল, ধরা খেলেন রাকিব
- গাইবান্ধায় তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
- স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
- আগামীকাল বাংলাদেশে আসছে আর্জেন্টিনা দল
- আনসার বাহিনীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস: প্রধানমন্ত্রী
- জন্ম নিবন্ধন সনদের তারিখ পরিবর্তন নিয়ে নতুন নির্দেশনা
- অর্ধশত বছর পর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন সেই চুপ্পু



