• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

টিসিবির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ—টিসিবির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। বুধবার ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় টিসিবির জন্য সয়াবিন তেল কেনার একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভার পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ বিষয়ে ভার্চুয়াল ব্রিফিং করেন।

তিনি বলেন, ‘২ কোটি ২০ লাখ লিটার তেল কিনতে ব্যয় হবে ২৯৮ কোটি ৯৬ লাখ টাকা। লিটারপ্রতি তেলের ক্রয়মূল্য পড়বে ১৫৬ টাকা ৯৮ পয়সা। এর আগে লিটারপ্রতি এ তেল কিনতে সরকারের ব্যয় ছিল ১৬২ টাকা ৯৪ পয়সা।

বর্তমানে খোলাবাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য প্রায় ২০০ টাকা। তবে রাষ্ট্রায়ত্ত সংস্থা টিসিবি কার্ডধারীদের কাছে ভর্তুকি দামে প্রতি লিটার ১১০ টাকায় সয়াবিন তেল বিক্রি করছে।

Place your advertisement here
Place your advertisement here