বাংলাদেশকে ঋণ দিতে সম্মত হয়েছে আইএমএফ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ আগস্ট ২০২২
Find us in facebook
বাংলাদেশের অর্থনীতির ঝুঁকি কমাতে ঋণ প্রদানে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির ‘রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেনেবল ট্রাস্ট (আরএসটি)’ থেকে এই অর্থ দিতে গতকাল সম্মতি জানানো হয়েছে। তবে অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি।
এক বিবৃতিতে আইমএফ উল্লেখ করেছে, বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে আইএমএফ এই ঋণ দিতে সম্মত হয়েছে। ইতিমধ্যে এই ফান্ড থেকে অর্থ পেতে বাংলাদেশ যোগ্যতা অর্জন করেছে। আগামী মাসের মধ্যে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে এ নিয়ে বৈঠক করবে এবং এই ঋণের একটি কাঠামো তৈরি করবে। সে সময় ঋণের আকার চূড়ান্ত হবে।
বিবৃতিতে আইএমএফ উল্লেখ করেছে, ইউক্রেন যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ উদ্যোগী হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে। মুদ্রা বিনিময় হারও নমনীয় করেছে। তাছাড়া বাংলাদেশ অপ্রয়োজনীয় এবং জ্বালানিসংশ্লিষ্ট আমদানি কমাতে সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে। বিদ্যুতের চাহিদা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে। আর্থিক ঝুঁকিতে থাকা মানুষের জন্য ব্যয় বাড়িয়েছে। শুধু বাংলাদেশই নয়, বিশ্বের বহু দেশ এখন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ এমনিতেই দীর্ঘ মেয়াদি চ্যালেঞ্জ মোকাবিলা করছে। সেইসঙ্গে হঠাৎ তৈরি হওয়া এসব নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সামস্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা হুমকিতে পড়তে পারে। আরএসটি তহবিল এই দীর্ঘ মেয়াদি ঝুঁকি মোকাবিলায় সহায়তা করবে। আরএসটি তহবিল থেকে আইএমএফের সদস্য দুই-তৃতীয়াংশ দেশ ঋণ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে তার মধ্যে বাংলাদেশও রয়েছে।
উল্লেখ্য, আইএমএফ এই তহবিলটি ২০২১ সালে তৈরি করা হয়। করোনার ধাক্কা কাটিয়ে উঠতে সদস্য দেশগুলোকে দীর্ঘ মেয়াদে সহায়তা করতে প্রাথমিক ভাবে ৬৫ হাজার কোটি ডলারের তহবিল ঘোষণা করা হয়েছিল। নিম্ন-আয়ের দেশগুলোর জন্য শূন্য সুদের এই তহবিল ১০ বছর রেয়াতকাল এবং ২০ বছর মেয়াদে পরিশোধ করার সুযোগ রয়েছে। ১ হাজার ২০০ ডলারের ওপর মাথাপিছু আয় রয়েছে এমন দেশগুলো ঋণের জন্য আবেদন করতে পারে। তবে অর্থনীতির ঝুঁকি কমাতে উদ্যোগী রয়েছে কি না, সে বিষয়গুলোও ঋণ দেওয়ার আগে নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক ঝুঁকি হ্রাস করার পাশাপাশি জলবায়ু সংশ্লিষ্ট কর্মসূচি বাস্তবায়নে এই তহবিল থেকে ঋণ দেওয়া হয়।
আইএমএফ উল্লেখ করেছে, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। ফলে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই বাহ্যিক অর্থনৈতিক আঘাত মোকাবিলা করতে এই তহবিল সহায়তা করবে বলে উল্লেখ করেছে আইএমএফ। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই তহবিল দীর্ঘ মেয়াদে সহায়তা করবে।
উল্লেখ্য, আইএমএফের কাছে ঋণ চেয়ে সম্প্রতি চিঠি দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে সেখানে অর্থের পরিমাণ উল্লেখ ছিল না বলে অর্থমন্ত্রী জানিয়েছিলেন। ইতিমধ্যে এইএমএফের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে সরকারি উচ্চ পর্যায়ে বৈঠক করেন।
- ঠাকুরগাঁওয়ে কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য সম্পূরক সেচের উদ্যোগ
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- ফুলবাড়ীতে কোরিয়ান মেডিক্যাল টিমের উদ্যোগে দুস্থদের সেবা প্রদান
- মহররম উপলক্ষে হিলিতে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
- বঙ্গমাতা ফজিলাতুন্নেছা: বঙ্গবন্ধুর সকল ত্যাগ ও অর্জনের নিত্যসঙ্গী
- বিশ্বে জ্বালানির দাম কমলে সুফল মিলবে দেশেও: আ হ ম মুস্তফা কামাল
- আওয়ামী লীগ বিএনপির ওপর কোনো অত্যাচার করেনি: তোফায়েল আহমেদ
- পশ্চিমা যন্ত্রাংশে আরো ‘শক্তিশালী’ রাশিয়ার সমরাস্ত্র: গবেষণা
- বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকাণ্ডের প্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা: পলক
- এশিয়ার মাঝে সবচেয়ে বেশি ছক্কা এখন রোহিতের
- দূরবীণ দিয়েও রণবীরের শরীরের গোপন কিছু দেখতে পেলাম না: টুইঙ্কেল
- বঙ্গবন্ধুর শক্তি ও অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা: হানিফ
- অনেকটা নিরুপায় হয়েই জ্বালানির দাম সমন্বয় করেছে সরকার: জয়
- আশুরার গুরুত্ব ও তাৎপর্য
- `বাঙালির মুক্তি সংগ্রামে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয়`
- পীরগাছায় ঘাঘট নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস বঙ্গমাতা: শিল্প প্রতিমন্ত্রী
- বঙ্গমাতার সমর্থনেই শেখ মুজিব বঙ্গবন্ধু হয়েছিলেন: পররাষ্ট্রমন্ত্রী
- মালয়েশিয়ায় গেল বাংলাদেশি ৫৩ কর্মীর প্রথম ফ্লাইট
- মিশরী তরুণী এখন বীরগঞ্জের পুত্রবধূ
- বাংলাদেশকে আরো ১৫ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র
- ঠাকুরগাঁওয়ে কিশোরের আত্মহত্যার খবর পেয়ে প্রাণ দিল কিশোরী
- দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই: আইজিপি
- জ্বালানি তেলের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
- রংপুরে বৃক্ষমেলায় ২ কোটি টাকার গাছ বিক্রি
- কুড়িগ্রামে বঙ্গমাতার জন্ম বার্ষিকী পালিত
- দাম কমায় ভারত থেকে পাথর-কয়লা আমদানি ফের বেড়েছে
- তিনতলায় ছাগলের খামার, একেকটির দাম ২৫ হাজার থেকে দুই লাখ
- কুড়িগ্রামে ১৪৯ ফিস্টুলা রোগী শনাক্ত
- তেঁতুলিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- দুই দশকের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশ
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- পাওনা পরিশোধের কথা বলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- বিসিএস সুপারিশপ্রাপ্ত ১৭ জনকে সংবর্ধনা দিল ঠাকুরগাঁও চিরন্তন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- তেঁতুলিয়ায় আবারো ধরা পড়লো ৩০ কেজি ওজনের বাঘাইড়
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি



