• শনিবার   ০৪ মার্চ ২০২৩ ||

  • ফাল্গুন ১৯ ১৪২৯

  • || ১০ শা'বান ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
‘প্রভাবিত না হয়ে আপনাদের দেখতে হবে প্রকৃত ক্ষতি কতটুকু’ পদ্মাসেতুতে ট্রেন চলাচল নিয়ে সুখবর আগামীতে ভোট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে- আশা সিইসির ভোটার বেড়ে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন, পুরুষ বেশি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

আমদানিকৃত পণ্যের দাম বিশ্ববাজারে বাড়লে দেশেও বাড়বে: খাদ্যমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমদানি করা জিনিসের দাম সারাবিশ্বে যদি বাড়ে তাহলে আমাদেরও বাড়বে। এখানে আমাদের কিছু করার নেই। আমাদের সাশ্রয়ী হতে হবে, আমাদের মিতব্যয়ী হতে হবে; স্বাবলম্বী হতে হবে।

শুক্রবার দুপুরে নওগাঁর সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, জনপ্রিয় খেলা ফুটবল বিলুপ্ত হওয়ার পথে বসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেন। এখন ফুটবল আবার গ্রাম-গঞ্জে জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের নতুন প্রজন্মরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে নিজেদের শরীরটাকে যেমন গঠন করবে। মাদক থেকে দূরেও থাকবে। নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।

তিনি বলেন, শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। তার দ্বারাই বাংলাদেশের উন্নয়ন সম্ভব। অন্য কোনো ব্যক্তি বা দলের নেতার কাছে বাংলাদেশ নিরাপদ নয়। শেখ হাসিনার চেয়ে বেশি উন্নয়ন করাও সম্ভব নয়।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, যারা সারের জন্য বিদ্যুতের জন্য মানুষকে গুলি করে মেরেছে তারা নাকি অন্দোলন করবে। কি আশ্বাস দিবে তারা মানুষকে এ প্রশ্ন রাখেন তিনি।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মণ্ডল।

এ সময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহা. রুহুল আমিন, ওসি তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোওয়ার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেষে খেলায় বিজয়ী দল পাতাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ এবং রানার্সআপ দল শিরন্টী ইউনিয়ন ফুটবল একাদশের অধিনায়ক ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

Place your advertisement here
Place your advertisement here