• মঙ্গলবার ১৮ জুন ২০২৪ ||

  • আষাঢ় ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলহজ্জ ১৪৪৫

Find us in facebook

“দেশে খাদ্য সংকট বা হাহাকার কিছুই হবে না”

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মার্চ ২০২২  

Find us in facebook

Find us in facebook

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের কারণে দেশে কোনও খাদ্য সংকট বা হাহাকার- এরকম কিছু হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বুধবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে নিজ দফতরে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক চু ডং ইউয়ের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, আমরা আমাদের মতো চেষ্টা করছি। আমাদের যে ফুডস্টক আছে, প্রোডাক্টিভিটি যেটা আছে, ইনশাআল্লাহ আমাদের কোনো বড় সমস্যা হবে না। পণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে ড. আব্দুর রাজ্জাক বলেন, মানুষের একটু তো কষ্ট হচ্ছে আন্তর্জাতিক বাজারের কারণে। আগামী এপ্রিলে তো আমরা বড় ফসলের মৌসুম পাব। আশা করছি কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, আমি আবারও বলছি, আপনারা অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারেন। আমি মঙ্গলবার (৮মার্চ) টেলিফোন করে কক্সবাজারেও কথা বলেছি। তারা বলছে, মোটা চালের দাম বাড়ছে না। এটার দাম গত এক দেড় মাস যাবত ৪০/৪২ টাকার মধ্যেই আছে। সরু চালের দাম বাড়ছে, সরু চালের আসলেই ঘাটতি আছে। মানুষের আয় বেড়েছে। এজন্য মানুষের মধ্যে চিকন চাল খাওয়ার প্রবণতা বেড়েছে। তবে আমরা দেশের গরিব মানুষকে সহায়তা দিচ্ছি।
কে/

Place your advertisement here
Place your advertisement here