ফ্লোরিডায় হয়ে গেল `মুক্তিযুদ্ধ উৎসব`
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১
Find us in facebook
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছরে ফ্লোরিডায় হয়ে গেল মুক্তিযুদ্ধ বিষয়ক চমৎকার একটি উৎসব। আর এই উৎসবে প্রদর্শিত হয়েছে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অবলম্বনে নির্মিত প্রামাণ্যচিত্র 'একটি দেশের জন্য গান'। পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এই প্রামাণ্যচিত্রটির ওপরে কুইজে অংশ নেয় প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোররা। যা ব্যাপক সাড়া ফেলেছে ফ্লোরিডায়।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এশিয়ান চিলিস রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিতে আসে অসংখ্য প্রবাসী। শুরুতেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান গ্রেস ম্যাং, একুশে পদক বিজয়ী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত এবং খ্যাতিমান কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ-এর ভিডিওবার্তা দেখানো হয় বড় পর্দায়। তারা সবাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ৫০ বছরে প্রবাসীদের শুভেচ্ছা জানান।
এরপর লেখক ও সাংবাদিক শামীম আল আমিন নির্মিত প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হয়। এতে কণ্ঠ দিয়েছেন খ্যাতিমান অভিনেতা, সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। অংশ নিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিন, কনসার্টে অংশ নেওয়া ওস্তাদ আলী আকবর খাঁর বড় ছেলে ওস্তাদ আশীষ খাঁ এবং মুক্তিযুদ্ধের কয়েকজন প্রত্যক্ষদর্শীসহ অনেকে।
নিউ ইয়র্কের বাইরে এটাই প্রামাণ্যচিত্রটির প্রথম প্রদর্শনী। যা আরো একবার দর্শকের মন জয় করে নেয়। পুরোটা সময়জুড়ে তারা উপভোগ করেছেন, ছিল পিনপতন নিরবতা। আর প্রামাণ্যচিত্রটি শেষ হওয়া মাত্রই দাঁড়িয়ে সবাই যেভাবে বিপুল করতালিতে ভাসিয়েছেন। প্রদর্শনী দেখতে এসেছিল প্রবাসে বেড়ে ওঠা এক ঝাঁক শিশু-কিশোর। তারা কুইজে অংশ নেয়। এভাবেই তাদের কাছে পৌঁছে দেওয়া গেল আমাদের মহান মুক্তিযুদ্ধের অনবদ্য একটি অধ্যায়কে। অনুষ্ঠানটি আয়োজন করে এফবি টিভি এবং এফবি নিউজ টোয়েন্টি ফোর সেভেন ডট কম।
ফ্লোরিডায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ইকবাল আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তিনি বিজয়ী সব শিশু কিশোরের হাতে সনদ তুলে দেন। ইকবাল আহমেদ তার বক্তব্যে বলেন, 'এ ধরনের উদ্যোগের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সব তথ্য ও প্রকৃত ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে। সংশ্লিষ্টদের এই ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি'।
প্রামাণ্যচিত্রটির নির্মাতা শামীম আল আমিন বলেন, 'মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের আমাদের পাশে এসে দাঁড়ানোর ঐতিহাসিক একটি উদ্যোগের নাম 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ'। বাংলাদেশের ইতিহাসে সবসময়ই যা উজ্জ্বল হয়েই থাকবে। পরবর্তী প্রজন্মের মধ্যে সেই ইতিহাস তুলে ধরার জন্যই এমন প্রচেষ্টা। ভবিষ্যতেও তা অব্যাহত রাখার কথা বলেন তিনি'।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফবি টিভির সিইও এবং এফবি নিউজের সম্পাদক টিটন মালিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবি নিউজের চেয়াম্যান নাঈম খান, সিইও আরশাদ আলী, এফবি টিভির পরিচালক আওলাদ হাওলাদার এবং নারী ফ্লোরিডার সভাপতি সোনিয়া মান্নান খানসহ অনেকে।
- কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ী গাইবান্ধা
- বাংলাদেশের কূটনৈতিক প্রভাব বাড়ছে বিশ্বমঞ্চে
- কুড়িগ্রামে মাটির ঝুড়ি মাথায় নিয়ে সংস্কারকাজে নতুন চেয়ারম্যান
- কুড়িগ্রামে ১১ কেজি গাঁজাসহ আটক ১
- জ্বরে আক্রান্ত নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে শ্বশুর!
- বিরামপুরে কাঁচের জারে মিলল দেড় কোটি টাকার কোবরা সাপের বিষ
- ইঁদুর নিধন করে চার বছরে ১১৭ কোটি টাকার অতিরিক্ত ফসল উৎপাদন
- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন সাংবাদিক লিটু
- আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়: হানিফ
- উলিপুরে ফেলে যাওয়া মাঙ্কি টুপিতে ধরা পড়ল চোর চক্র
- বদরগঞ্জে ২৩ বছর পর কোটি টাকার পৈতৃক সম্পত্তি উদ্ধার
- ডিমলায় ট্রাক চাপায় নিহত ১
- ৩ মাস ধরে মুরাদের মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল: হাছান মাহমুদ
- তেঁতুলিয়ায় বাড়ি ফেরার পথে ট্রাক কেড়ে নিল শিক্ষকের জীবন
- কুমিল্লাকে মেঘনা ও ফরিদপুরকে পদ্মা নামে বিভাগে প্রধানমন্ত্রীর মত
- মিঠাপুকুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত
- তৃতীয় ধাপের নির্বাচনে কালীগঞ্জে জাপা প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত
- ২০২৫ সাল থেকে নতুন শিক্ষাক্রমে পড়বে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
- গার্মেন্টস শিল্পে বাংলাদেশের সাফল্যে অভিভূত আন্তর্জাতিক বিশ্ব
- পাঁচ বিভাগে পাঁচ বার্ন ইউনিট স্থাপনসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন
- দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই: হাইকোর্ট
- বিশ্বের কাছে ভারত-বাংলাদেশ সম্পর্ক মডেল সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- শিগগিরই দেশে করোনা টিকা উৎপাদন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ১৫ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখতে সুইজারল্যান্ডের আশ্বাস
- ওমিক্রন: দেশে ফের লকডাউন হবে কিনা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- যাদের জন্য আমলকী মারাত্মক ক্ষতিকর
- গুগল ফটোজে এলো লকড ফোল্ডার সুবিধা
- বিএনপিতে নেতৃত্বের ব্যর্থতা
- বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিট পাচ্ছে ৫ মেডিকেল হাসপাতাল
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব



